সিলেটে নিবন্ধনহীন অনলাইন পোর্টাল বন্ধের আল্টিমেটাম পুলিশের
সিলেটে নিবন্ধনহীন পোর্টাল বন্ধের আল্টিমেটাম পুলিশের

সিলেট মহানগরীতে যথাযথ নিবন্ধন ছাড়া পরিচালিত অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধের আল্টিমেটাম দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার রাতে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আল্টিমেটামের বিস্তারিত

বিজ্ঞপ্তিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধনহীন সব পোর্টাল অনলাইন থেকে সরিয়ে নেওয়ারও আল্টিমেটাম দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল রেজিস্ট্রেশন ছাড়াই ভুল, অসত্য, ভিত্তিহীন এবং মানহানিকর সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

এ ধরনের নিবন্ধনহীন পোর্টালের কোনও সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

আগামী ১ মে সন্ধ্যার মধ্যে এসব পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ