প্যারোলে মুক্তি না পেয়ে জেলগেটে বাবার লাশ দেখলেন ছাত্রলীগ নেতা
প্যারোলে মুক্তি না পেয়ে জেলগেটে বাবার লাশ দেখলেন ছাত্রলীগ নেতা

বরিশালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নং ওয়ার্ডের সভাপতি আহসান শাহরুখ প্যারোলে মুক্তি না পাওয়ায় তার মৃত বাবার লাশ জেলগেটে দেখতে হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় শাহরুখের পিতা আবুল বাশার মারা যান। এর আগে চলতি মাসে পুলিশের হাতে গ্রেপ্তার হন শাহরুখ।

স্বজনদের অভিযোগ

শাহরুখের স্বজন ও বন্ধু আল আমিন জানান, এ নিয়ে তিনবার শাহরুখকে গ্রেপ্তার করা হয়েছে। শেষবার ওসি সাহেব সালাম দিতে বলেছেন জানিয়ে শাহরুখকে নিয়ে যান। ছেলের চিন্তায় আবুল বাশারের মৃত্যু হয়েছে। প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে রাজনৈতিক মামলার কথা শুনিয়ে এক ঘণ্টা পর্যন্ত কেউ সহযোগিতা করেনি। শাহরুখের ভাই অনেক কাঁদলেও কারও মন গলেনি। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে জোর করে দেখা করলে তিনি বলেন, প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয়, জেলগেটে দেখা করতে হবে।

জেলগেটে সীমাবদ্ধতা

জেলগেটে লাশ নিয়ে গেলে তিনজনের বেশি যেতে দেওয়া হয়নি। আল আমিন বলেন, একটি লাশের খাট ধরতেও চারজন লাগে, কিন্তু আমাদের তিনজন যেতে দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনজীবীর বক্তব্য

প্যারোলে মুক্তির আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিন্টু বলেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। তবে অতিরিক্ত জেলা প্রশাসক প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয় জানিয়ে জেলগেটে দেখা করতে বলেন।

ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের বক্তব্য

বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বক্তব্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা বলেন, তার কাছে প্যারোলে মুক্তির একটি আবেদন আসে। আবেদনটি জেলা প্রশাসক বরাবর ছিল। তিনি অফিসে না থাকায় আবেদনটি হোয়াটসঅ্যাপে পাঠান। জেলা প্রশাসক আবেদনের পরিপ্রেক্ষিতে জেলগেটে দেখা করার সিদ্ধান্ত দেন। পুরো বিষয়টিতে তিনিই সিদ্ধান্ত নেন। পরে তিনি সিদ্ধান্তের বিষয়টি স্বজনদের জানিয়ে দেন।