তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: মডেল টেস্ট-৩
সময়: ২৫ মিনিট, পূর্ণমান: ২৫
- কম্পিউটার গেমসে আসক্তি শুরু হয়? ক. শৈশবে খ. কৈশোরে গ. বয়স্ক হলে ঘ. প্রাপ্তবয়স্ক হলে
- প্রেজেন্টেশনের খসড়াকে কী বলে? ক. File খ. Handouts গ. Slide ঘ. Slide layout
- গ্রাফ বা চার্ট তৈরি করার সহজ উপায় কোনটি? ক. চার্ট উইজার্ড খ. কি-বোর্ড গ. মাউস ঘ. মেনু কমান্ড
- কোনো লেখাকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপনের কাজটি করে থাকে কোনটি? ক. ওয়ার্ড প্রসেসিং খ. ফরমেটিং টেক্সট গ. ডেটা প্রসেসিং ঘ. প্রেজেন্টেশন প্রোগ্রাম
- স্লাইডে ভিডিও যুক্ত করতে ব্যবহৃত হয়? ক. File খ. View গ. Insert ঘ. Slide Show
- Insert বাটনে পাওয়া যায় কোন অপশনটি? ক. Open খ. Table গ. Save ঘ. Prepare
- Python ভাষায় y = int (3.5) হলে print(y) এর মান কত হবে? ক. 3 খ. 3.5 গ. 5 ঘ. 15
- হার্ডডিস্কের জাম্পার সেটিং কোন ডায়াগ্রাম অনুসরণ করে ঠিক করতে হয়? ক. হার্ডডিস্কের পেছনের জাম্পার সেটিং খ. হার্ডডিস্কের সামনের জাম্পার সেটিং গ. মাদারবোর্ডের জাম্পার সেটিং ঘ. প্রসেসরের জাম্পার সেটিং
- পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের জন্য কি-বোর্ডের কোন বোতামটি Press করতে হয়? ক. F3 খ. F4 গ. F5 ঘ. F6
- কোনটি Python ভাষায় সঠিক ভেরিয়েবল? ক. ID_No খ. 10Roll গ. print ঘ. $Sign
- ওয়ার্ড প্রসেসরের সাহায্যে— i. শতকরার হিসাব করা যায় ii. নির্ভুলভাবে লেখালেখি করা যায় iii. একই সঙ্গে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
- Python ভাষায় কোন লেখা প্রদর্শনের জন্য কোন ফাংশনটি ব্যবহৃত হয়? ক. println (‘ICT’) খ. printf (‘ICT’) গ. printsq (‘ICT’) ঘ. print (‘ICT’)
- স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য— i. গ্রাফভিত্তিক কাজ করা ii. বুলেটের ব্যবহার iii. সূত্রের ব্যবহার নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
- তথ্যপ্রযুক্তির ব্যবহার কীরূপ হওয়া উচিত? ক. কম খ. বিনোদনের সময় গ. বেশি ঘ. পরিমিত ও প্রয়োজনীয়
- নিচের Python কোডটি লক্ষ করো: for i in range (1,5): print (‘ICT’) এখানে, ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে? ক. 1 খ. 4 গ. 5 ঘ. 6
- মার্জিন ঠিক করতে Page Layout এর কোন আইকনে ক্লিক করতে হবে? ক. Page Setup খ. Orientation গ. Margin icon ঘ. Alignment
- প্রেজেন্টেশনের একেকটি অংশকে বলে? ক. Slide layout খ. Handouts গ. Slide ঘ. New slide
- 2-step verification ব্যবস্থায় জিমেইল থেকে মোবাইলে কী পাঠানো হয়? ক. Security Code খ. মোবাইল কোড গ. পাসওয়ার্ড ঘ. Gmail Code
- মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? ক. অ্যাডোবি ফটোশপ খ. থ্রিডি স্টুডিও গ. ডিরেক্টর ঘ. মায়া
- ওয়ার্ড প্রসেসর ব্যবহারের বড় সুবিধা? ক. লেখালেখি খ. ছবি সংযোজন গ. এডিটিং ঘ. সেভ করা বা সংরক্ষণ
- কম্পিউটারে ‘Out of Memory’ মেসেজ দেখলে কোনটি অধিক ব্যবহার করতে হবে? ক. CD খ. ROM গ. BIOS ঘ. RAM
- কোনটি ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া? ক. ভিডিও গেমস খ. সিনেমা গ. রেডিও ঘ. টেলিভিশন
- ওয়ার্ড প্রসেসরে অল্প সময়ে শব্দ খোঁজার জন্য কোন কমান্ড ব্যবহার হয়? ক. Insert খ. Chart গ. C+ ঘ. Find and Replace
- পাসওয়ার্ড তৈরি করা একটি? ক. সহজ কাজ খ. জটিল কাজ গ. কম সময়ের কাজ ঘ. সৃজনশীল কাজ
- কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ— i. মেমোরি কম দেখাচ্ছে ফলে গতি কমে গেছে ii. নতুন প্রোগ্রাম ইনস্টলে কম সময় লাগে iii. চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করছে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
- ক
- ঘ
- ক
- ঘ
- গ
- খ
- ক
- ক
- গ
- ক
- গ
- ঘ
- খ
- ঘ
- খ
- ক
- গ
- ক
- গ
- ঘ
- ঘ
- ক
- গ
- ঘ
- খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


