শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সব সদস্যের পদত্যাগ
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি-সহ সব সদস্যের পদত্যাগ

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা ও তার পুরো নির্বাহী কমিটি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিশেষ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সভাপতি-সহ পুরো কমিটি পদত্যাগের সিদ্ধান্ত নেয়। বুধবার তাদের পদত্যাগপত্র ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেওয়া হবে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

পদত্যাগের পটভূমি

যদিও আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কথা বলা হয়েছে, বাস্তবে সরকার দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারণে তাদের সরে দাঁড়াতে চাপ দিয়েছিল। এর আগে সরকার বোর্ড ভেঙে এক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছিল। সেই প্রেক্ষিতেই শাম্মি সিলভার নেতৃত্বাধীন কমিটি পদত্যাগ করেছে।

শাম্মি সিলভার দীর্ঘ মেয়াদ

উল্লেখ্য, টানা চার মেয়াদে এসএলসির দায়িত্বে ছিলেন শাম্মি সিলভা, যার মধ্যে তিনবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এসব নির্বাচন এবং বোর্ড পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমালোচনা ও দুর্নীতির অভিযোগ উঠছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ অনিশ্চিত

বৈঠক শেষে বোর্ডের সদস্যরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে নতুন প্রশাসন কীভাবে গঠন করা হবে, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মতো একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেটেও। সম্প্রতি বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের জায়গায় একটি এডহক কমিটি গঠন করা হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ