সুনামগঞ্জের দিরাই ও সিলেট নগরে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
সুনামগঞ্জের দিরাই ও সিলেট নগরে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

জরুরি মেরামত কাজের জন্য সুনামগঞ্জের দিরাই উপজেলায় শনিবার (২৫ এপ্রিল) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অন্যদিকে, জরুরি মেরামত ও লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে সিলেট নগরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় সকালে বিদ্যুৎ থাকবে না।

দিরাই উপজেলায় বিদ্যুৎ বন্ধ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিরাই উপজেলায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। বিজ্ঞপ্তিতে সাময়িক এই অসুবিধার জন্য দিরাই উপজেলার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট নগরে বিদ্যুৎ বন্ধ

অপরদিকে, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে সিলেট নগরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না। পূর্ব ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। একই সময়ে বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও আশপাশ এলাকায়ও বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ