বাংলাদেশ ব্যাংকে আইটি পদে ২৬ জনের নিয়োগ, আবেদন শুরু
বাংলাদেশ ব্যাংকে আইটি পদে ২৬ জনের নিয়োগ

বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)। পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। গ্রেড: ১৬।

যোগ্যতা

ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি: ২০০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে উপরের ওয়েবসাইট ভিজিট করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ