বাংলাদেশ ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে ২৬ জন নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে ২৬ জন নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)

পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্য প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

বাংলাদেশ বাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-তে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২১ মে ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরও পড়ুন

  • মাত্র ১১ সেকেন্ডের জাদুতে মিলতে পারে চাকরি: সিভিতে যা থাকা জরুরি
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ওই বছরের ৬ জুন