বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে, যা কমবেশি হতে পারে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
পদের বিবরণ
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)। পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)। গ্রেড: ১৬। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। এছাড়া কম্পিউটার/তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স সম্পন্ন করতে হবে। তবে কম্পিউটারবিজ্ঞান বা তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬, রাত ১১:৫৯ মিনিট। বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখুন।



