পলকের ফোনে ইন্টারনেট বন্ধের সময় জানতে চাওয়া: বিটিসিএল কর্মকর্তা
২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় সাবমেরিন ক্যাবল পর্যায়ে ইন্টারনেট বন্ধের নির্দেশনা নিয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সরাসরি ফোনের কথা জানিয়েছেন বিটিসিএলের এক কর্মকর্তা। তার জবানবন্দি রেকর্ড করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


