নবাবগঞ্জে নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
নবাবগঞ্জে নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকার নবাবগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেছেন স্থানীয়বাসী। শুক্রবার বাদজুমা তার জন্মস্থান নবাবগঞ্জের মধ্য বিলপল্লী বাইতুল আমান জামে মসজিদে এ উপলক্ষে স্মরণসভা, দোয়া-মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়।

কবর জিয়ারত ও দোয়া

অনুষ্ঠানে মরহুমের কবর জিয়ারত, স্মরণসভা, মিলাদ ও দোয়া এবং হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্মরণ করা হয় দেশের শিল্প খাতের অগ্রদূত, সফল স্বপ্নসারথি এই আপসহীন উদ্যোক্তাকে। আজ সশরীরে বেঁচে নেই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম; কিন্তু রেখে গেছেন তার অমর সৃষ্টি বিশাল কর্মযজ্ঞ যমুনা গ্রুপের অনেক প্রতিষ্ঠান। আর এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অনন্তকাল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যার সওয়াব নুরুল ইসলামের আমলনামায় যোগ হবে বলে দোয়া করা হয়।

মোনাজাত ও অংশগ্রহণ

অনুষ্ঠানে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন মধ্য বিলপল্লী বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস। স্থানীয় ছাত্রনেতা ইখতিয়ার উদ্দিন নাসিফের সভাপতিত্বে এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার কাজী সোহেলের সহযোগিতায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন- সিরাজুল ইসলাম (ইলাহী), ইমান ফকির, খোকন মাদবর, ইসাখ ফকির, ফজল মুন্সি, জাহাঙ্গীর সিকদার প্রমুখ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রসঙ্গ: নুরুল ইসলামের জীবনাবসান

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে নুরুল ইসলাম ইন্তেকাল করেন। পর দিন ১৪ জুলাই রাষ্ট্রীয় সম্মাননায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আপসহীন এই যোদ্ধা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ