শিল্পপণ্যের প্যাকেজিং উপকরণে উৎসে কর কমানোর ঘোষণা বাজেটে
প্যাকেজিং উপকরণে কর কমানোর ঘোষণা বাজেটে

সৈয়দ নাসির, এমডি, এক্সক্লুসিভ ক্যান, বলেছেন যে বাজেটে শিল্পপণ্যের প্রয়োজনীয় প্যাকেজিং উপকরণ সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। এতে তাঁর মতো প্রতিষ্ঠান কিছুটা স্বস্তি পাবে। তবে যেসব উদ্যোক্তা বিদেশ থেকে কাঁচামাল আমদানি করেন, তাঁরা প্রত্যেকেই কাস্টমসের হয়রানির শিকার। ১ হাজার মার্কিন ডলারের কোনো পণ্য আমদানি করলে সেই পণ্যের দাম ১ হাজার ৪০০ ডলার ধরে শুল্কায়ন করছে কাস্টমস কর্মকর্তারা। উদ্যোক্তারা সবাই এই হয়রানি থেকে মুক্তি চান। বাজেট বাস্তবায়ন পর্যায়ে এই বিষয়টি থেকে মুক্তি দেওয়া হলে ব্যবসার খরচ কিছুটা কমবে।

বাজেটের অন্যান্য দিক

এ ছাড়া বাজেট সুলিখিত; সুপঠিতও মনে হয়েছে। বাজেটে দেশের অর্থনীতির মঙ্গলের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের জন্য যা যা দরকার সেগুলোর অনেক কিছুই আছে। তবে সেগুলো বাস্তবায়ন করতে গেলে যে পরিমাণ তহবিল দরকার, সেটি কোথা থেকে আসবে, তা সুস্পষ্ট করা হয়নি। দ্রব্যমূল্য সহনীয় করতে অনেক পণ্যে করছাড় দেওয়া হয়েছে। ফলে অর্থায়ন কোথায় থেকে আসবে, সেটি বড় চ্যালেঞ্জ হবে। কারণ, রাজস্ব আদায় না বাড়লে বাজেট বাস্তবায়ন ঝুঁকিতে পড়বে।

ব্যবসা সহজ করার উদ্যোগ

বাজেটে ব্যবসা সহজ করার বেশ কিছু উদ্যোগের কথা বলেছেন অর্থমন্ত্রী। সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হলে ব্যবসা–বাণিজ্য সহজ হবে। তবে আমলাতন্ত্রের সংস্কার না আনা গেলে ব্যবসা সহজ করার এসব উদ্যোগ কতটা কার্যকর করা যাবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেট ঘাটতি ও ঋণ

ঘোষিত বড় বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটাতে ১ লাখ ১২ হাজার কোটি টাকা দেশের ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন অর্থমন্ত্রী। সরকার যদি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেয়, তাহলে ব্যবসা–বাণিজ্যে গতি ফেরানো কঠিন হবে। তখন বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ পাবে না। সরকার ১১–১২ শতাংশ সুদে ঋণ নিলে ব্যাংকগুলো সেটিকে নিরাপদ হিসেবে বিবেচনা করে। তখন ব্যাংকগুলো শিল্পকারখানায় ঋণ দেওয়াকে বরং ঝুঁকিপূর্ণ মনে করবে। তাই সরকারকে ব্যাংক খাত থেকে বিপুল ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। তা না হলে বেসরকারি খাতে প্রবৃদ্ধি হবে না। ঋণের সুদহারও কমবে না।