বাজার অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট দায়ী: জামায়াত আমির
বাজার অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট দায়ী

দেশের বাজারব্যবস্থা মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

মিরপুর বাজার পরিদর্শন

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, বাজারে অসাধু চক্রের দৌরাত্ম্যের কারণে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের তৎপরতায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

সরকারের প্রতি আহ্বান

তিনি বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ