ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত সরকার: সড়কমন্ত্রী
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত সরকার

সবশেষ ঈদযাত্রায় যে সমস্যাগুলো হয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের ঈদযাত্রা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া ঈদের ছুটি গার্মেন্টস শ্রমিকদের সুখবর দেওয়া হয়েছে। এবার তিন ধাপে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেওয়া হবে জানানো হয়েছে।

ব্রিফিংয়ে মন্ত্রীর বক্তব্য

সোমবার (১১ মে) ঈদযাত্রা নির্বিঘ্ন করার সিদ্ধান্ত নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, বৃষ্টি হলে ঈদের সময় যানজট হতে পারে। এবারের ঈদে এক কোটি যাত্রী যাবে ঢাকার বাইরে। পশুর হাট থাকায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চ্যালেঞ্জ হবে জানিয়ে তিনি আরও বলেন, এবার বাসের সংখ্যা বাড়ানো হবে।

নিরাপত্তা ব্যবস্থা

৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে সড়ক মহাসড়কে। সড়কমন্ত্রী জানান, গতবার ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ১৭০ জন মারা গেছেন। এরমধ্যে হাইওয়ে দুর্ঘটনায় মারা গেছেন ৪৩ জন। এবার দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কঠোর মনিটরিং

তিনি আরও বলেন, যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না। এজন্য কঠোর মনিটরিং থাকবে। ঈদে সদরঘাটে বোট এবং স্পিড বোটে করে কেউ নৌযানে উঠতে পারবে না। এজন্য নৌ পুলিশ বাড়ানো হয়েছে সদরঘাটে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ