মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ‘হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২০ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদনের শর্তাবলী
- পদের নাম: হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ
- বয়সসীমা: নির্ধারিত নয়
- কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক
আবেদন প্রক্রিয়া
আবেদন শুরু হয়েছে ১১ মে ২০২৬ থেকে এবং শেষ তারিখ ২০ মে ২০২৬। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বিডিজবস ডটকম সূত্রে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখা যাবে।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর একটি। প্রতিষ্ঠানটি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস খাতে দক্ষ ও অভিজ্ঞ পেশাদারদের নিয়োগ দিয়ে তাদের কার্যক্রম জোরদার করতে চায়।



