ফরিদপুর কর অঞ্চলে ১২২ পদে নিয়োগ, আবেদন শুরু ৬ মে
ফরিদপুর কর অঞ্চলে ১২২ পদে নিয়োগ, আবেদন ৬ মে

ফরিদপুর কর অঞ্চলে ৬ ক্যাটাগরির পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৩ থেকে ২০ গ্রেডে মোট পদসংখ্যা ১২২। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু আগামীকাল মঙ্গলবার ৬ মে ২০২৬ থেকে।

পদের বিবরণ

১. কম্পিটার অপারেটর: ০১ পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. প্রধান সহকারী: ২২ পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. উচ্চমান সহকারী: ২২ পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩ পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৭ পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. অফিস সহায়ক: ২৭ পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,১০০ টাকা।

আবেদনের শর্ত

আবেদনের বয়সসীমা: ৬ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা; ৬ নম্বর পদের জন্য ৫০ টাকা + ৬ টাকা = ৫৬ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সব পদে ফি ৫০ টাকা + ৬ টাকা = ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

সময়সীমা

আবেদনপত্র জমাদান শুরু: ৬ মে ২০২৬, সকাল ১০.০০টা। শেষ তারিখ: ২৭ মে ২০২৬, বিকেল ০৫.০০টা।

বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ