ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ, আজ থেকে কার্যকর
ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ, আজ থেকে কার্যকর

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন ভাড়া আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।

প্রতি কিলোমিটারে নতুন ভাড়া

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৪২ পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে, যা আগে ২ টাকা ১২ পয়সা ছিল। এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৩২ পয়সা।

সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত

তবে ঢাকা মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, গ্যাসচালিত যানবাহনের জন্য নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাসে ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক

প্রতিটি বাস ও মিনিবাসে নতুন ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ আজ থেকেই কার্যকর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ