দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আইএমএফ হিসাবে ৩১.৫৩ বিলিয়ন
দেশের রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক শূন্য আট বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের তথ্য

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওইদিন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৬০৮ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ১৫৩ কোটি ২৩ লাখ ডলার।

পূর্ববর্তী দিনের তুলনা

গত ২৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল তিন হাজার ৬১০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ডলার, যা আইএমএফ পদ্ধতিতে ছিল তিন হাজার ১৫৫ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার। গত ২৩ জুন নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল তিন হাজার ৫৭৯ কোটি ৮১ লাখ ১০ হাজার ডলার, আইএমএফ পদ্ধতিতে তিন হাজার ১২৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত সপ্তাহের রিজার্ভ প্রবণতা

গত ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল তিন হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার, আইএমএফ পদ্ধতিতে তিন হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার। ১৫ জুন নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল তিন হাজার ৫৬৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার, আইএমএফ পদ্ধতিতে তিন হাজার ১০৮ কোটি ৬ লাখ ১০ হাজার ডলার।

এডিবি ঋণের প্রভাব

গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল তিন হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার, আইএমএফ পদ্ধতিতে তিন হাজার ১০৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার ডলার। তবে ওইদিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ১০০ কোটি পাঁচ লাখ ডলারের বাজেট সহায়তা ঋণ পাওয়ার পর রিজার্ভে বড় পরিবর্তন আসে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ