ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত
ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

ময়মনসিংহের কলেজ রোড এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের আটতলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতদের মধ্যে একজনের নাম মাসুদ রানা (৩০)। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ঘটনার বিবরণ

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, কলেজ রোড এলাকায় একটি বহুতল ভবনের লিফট স্থাপনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে যায়। পরে ভবনের অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবন মালিক মো. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য কন্ট্রাক্টরকে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। এ ঘটনায় আমার কোনো গাফিলতি নেই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ