বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমি বায়ু ও নিম্নচাপের অবস্থা
মৌসুমি বায়ুর অক্ষ উত্তর উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বাংলাদেশের দক্ষিণাংশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর মাঝারি অবস্থায় রয়েছে।
বৃষ্টিপাতের পূর্বাভাস
আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার পরিবর্তন
দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা দেশের কিছু অংশে সামান্য কমতে পারে।



