বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) মাদারীপুর হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত এই সভায় আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম।
নির্বাচন প্রক্রিয়া
নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর ও কালবেলার ইউসুফ আরেফিনের নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদিত হয়।
নতুন কমিটির সদস্যবৃন্দ
নতুন কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন আমাদের সময়ের চপল মাহমুদ। যুগ্ম সম্পাদক হয়েছেন এটিএন নিউজের ফেরদৌস রহমান। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জাগোনিউজের মো. নাজমুল হুসাইন। অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন যায়যায়দিনের নুরে আলম। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ। প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার সাইফুল মাসুম।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন- সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ, ইত্তেফাকের মুন্না রায়হান, স্টার নিউজের ফয়জুল সিদ্দিকী, সমকালের জাহিদুর রহমান ও ডেসটিনির শাফিউল আল ইমরান।
পূর্ববর্তী কমিটির প্রতিবেদন
এদিন দুপুরে বিএআরএফের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন ২০২৪-২৬ সেশনের কমিটি তাদের দ্বি-বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সভা শেষে কেক কেটে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।



