সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত মধুসংগ্রাহক
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মধুসংগ্রাহক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক মধুসংগ্রাহক। আহত ব্যক্তির নাম বাবলু গাজী (৪৮)। সোমবার সকালে তার সহযোগীরা তাকে বন থেকে উদ্ধার করে এবং উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিবরণ

রোববার বিকেলে সুন্দরবনের কাছিখালার পাইরাতুনি খাল এলাকায় এ ঘটনা ঘটে। বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

সহকর্মীদের বর্ণনা

সহকর্মী মধুসংগ্রাহকরা জানান, বাদশা গাজীর নেতৃত্বে একদল মৌয়াল রোববার পাইরাতুনি খাল এলাকায় মধু সংগ্রহ করতে যায়। মধু সংগ্রহের সময় হঠাৎ ঝোপঝাড় থেকে একটি বাঘ এসে বাবলু গাজীকে আক্রমণ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসার অবস্থা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাশিউর রহমান জানান, বাবলু গাজী এখন বিপদমুক্ত এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ