পাহাড় থেকে হাওর: প্রকৃতি আর কৃষকের লড়াই
পাহাড় থেকে হাওর: প্রকৃতি আর কৃষকের লড়াই

রাতের বৃষ্টির পর পাহাড়ের বুক চিরে সূর্যের আলো মিলেছে সকালে। বড়াদম, রাঙামাটি, ৫ মে।

হাওরে ধান কাটা ও শুকানোর ব্যস্ততা

হাকালুকি হাওর থেকে কেটে আনা ভেজা ধান চুলায় বসানো ডেকচিতে সেদ্ধ করছেন জমিলা খাতুন। উত্তর জাঙ্গিরাই, মৌলভীবাজার, ৫ মে।

পথের ধারে মাচায় ফুটে আছে কুমড়ো ফুল। খামারগাতী, সিরাজগঞ্জ, ৫ মে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভেজা ধান মাড়াই করে এখন রোদে শুকাতে দিতে ব্যস্ত কৃষক। এখন রোদের সঙ্গে লড়াই, সূর্য উঠলেই কিছুটা স্বস্তি নামে কৃষকের প্রাণে। খানজাহান আলী সেতুর টোল প্লাজা–সংলগ্ন এলাকা, খুলনা, ৫ এপ্রিল।

প্রকৃতির নানা রূপ

শামুকখোল পাখিরা ঝাঁক বেঁধে খাদ্যের খোঁজে। হাজারীবাগ, রাঙামাটি, ৫ মে।

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বাণিজ্যভাবে ভুট্টা চাষ করেন কৃষকেরা। সড়কে পাশে রোদে ভুট্টা শুকাতে দিচ্ছেন এক গৃহিণী। লালপুর, সুনামগঞ্জ, ৫ মে।

কয়েক দিনের টানা বৃষ্টিতে ভেজা ধান শুকাতে ব্যস্ত কৃষকেরা। তেরবাড়িয়া, সিংড়া, নাটোর, ৫ মে।

চলনবিল থেকে কেটে নেওয়া বোরো ধান বাড়িতে নিয়ে আসছেন একদল কৃষক। জোলারবাথা, সিংড়া, নাটোর, ৫ মে।

চরাঞ্চলের জীবন ও দুর্যোগ

চরাঞ্চলের বাহন ঘোড়ার গাড়ি। ভাটা থেকে ঘোড়ার গাড়িতে ইট সাজিয়ে গন্তব্যে যাচ্ছেন এক গাড়োয়ান। সুলতান খাঁর ডাঙ্গী এলাকা, ফরিদপুর, ৫ মে।

ঝড়–বাতাস আর বৃষ্টির পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান। পানির মধ্যে ডুবে যাওয়া ধান কেটে নিয়ে এসে যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করছেন কৃষক। হরিপয়সা, বরিশাল, ৫ মে।

বিভিন্ন দিবস ও শিশুদের খেলা

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে নগরে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নগরে শোভাযাত্রা বের করেন। কাছারিবাজার, রংপুর, ৫ মে।

খালের পানিতে হাত দিয়ে মাছ ধরছে শিশুরা। সেই মাছ সঙ্গে থাকা হাঁড়িতে রাখছে তারা। রোপিয়াদি, বরিশাল, ৫ মে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নদী ও নৌকার কাজ

সুরমা নদীতে সারা বছর নৌযান চলাচল করে। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে পানি বেড়েছে। সুরমা নদীর তীরে তৈরি করা হচ্ছে স্টিলের নৌকা। এসব নৌকায় বালু ও পাথর বহন করা হয়। সুরমা নদী, আব্দুজ জহুর সেতু এলাকা, সুনামগঞ্জ, ৫ মে।

হাওরে হাঁস পালনে বড়দের কাজে শিশুরাও সহযোগিতা করে থাকে। রাজহাঁসের একটি পালকে ধাওয়া দিয়ে পানিতে নিয়ে যাচ্ছে হাওরের এক শিশু। বাজিতপুর, কিশোরগঞ্জ, ৫ মে।

সড়কের পাশে সোনালু ফুল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সবুজের মাঝে হলুদ রঙের সোনালু ফুল শোভা ছড়াচ্ছে। ত্রিশাল, ময়মনসিংহ, ৫ মে।