৯৬ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস
৯৬ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে অতিভারি বর্ষণ

আগামী ৯৬ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

৪৮ ঘণ্টার সতর্কতা

আবহাওয়া অফিসের তথ্যমতে, সারাদেশে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। এই কালবৈশাখীর ধারা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পাহাড় ধসের আশঙ্কা

চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। সিলেটে গত ২৪ ঘণ্টায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারিবর্ষণ হিসেবে চিহ্নিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকার অবস্থা

রাজধানী ঢাকায় অতি ভারিবর্ষণের পূর্বাভাস না থাকলেও প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কালবৈশাখী ঝড়ের বিবরণ

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ