উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে নারী নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি
উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে নারী নিহত, ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সন্ধ্যা ও রাত ১টার দিকে উল্লাপাড়া উপজেলা এবং আশপাশের এলাকায় এ ঝড় বয়ে যায়।

নিহতের পরিচয় ও ঘটনা

মৃত সীমা খাতুন (৪৫) উপজেলার বালসাবাড়ী গ্রামের হবিবর রহমানের স্ত্রী। উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের সদস্য ফারুক হোসেন জানান, ঝড়ের সময় সীমা খাতুনের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘরচাপায় তিনি মারা যান। ঝড় ও প্রচণ্ড শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী মহাব্যবস্থাপক খালিদ আল মুহাইমিন জানান, দুই দফা ঝড়ে এই সমিতির আওতায় সোনতলা, উল্লাপাড়া সদর, সলঙ্গা, দুর্গানগর, কয়ড়া ও সড়াতৈলসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের ১৫টি খুঁটি ভেঙে গেছে। গাছ ভেঙে পড়ায় অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে অন্তত ২০টি দল বিদ্যুৎ সরবরাহ সচল করতে কাজ করছে। পর্যায়ক্রমে এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কৃষি ফসলের ক্ষতির আশঙ্কা

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসিন বিন নূর জানান, নাবি ইরি ধানে এখন থোর এসেছে। শিলাবৃষ্টির কারণে এসব ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেসব ধান পুরোপুরি বা ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে সম্ভাব্য ক্ষতি কমানো যায়। ইতোমধ্যে উপজেলার সলঙ্গা এলাকায় ৯টি হারভেস্টার নামানো হয়েছে এবং আরও ১৪টি হারভেস্টার মাঠে নামানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ