বাংলাদেশের প্রকৃতিতে গ্রীষ্মকাল মানেই তীব্র তাপপ্রবাহ। এই সময়টাকে আবার মধুঋতু বললেও ভুল বলা হবে না। কারণ, এই সময় এত ফল পাওয়া যায়, যেটা অন্য ঋতুতে বিরল। প্রকৃতির এই আচরণ আপনাকে তথ্য ও সতর্কতা—উভয়ই দিয়ে থাকে।
প্রকৃতির প্রয়োজনীয়তা
এই আবহাওয়ার এমন আচরণ কৃষিভিত্তিক মাটির জন্য প্রয়োজন; কারণ, গ্রীষ্ম শেষেই তো বর্ষা। মাটি রোদে ফেটে যাবে, সেই ফাটা মাটিতে আবার পানি দিয়ে পূর্ণ হয়ে নতুন জীবন তৈরি করবে। এটাই প্রকৃতির ধরন।
মানুষের শরীরে প্রভাব
তেমনি গরম, রোদ মানুষের শরীরে জমে থাকা পানি কমিয়ে দেবে, ফল খেয়ে তা পূরণ করবেন। তাই গ্রীষ্মের তাপপ্রবাহকে শুধু অস্বস্তি হিসেবে না দেখে, প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত।



