রাজধানীর ডেমরার বাশেরপুল এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।
দগ্ধদের পরিচয়
দগ্ধরা হলেন- সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলসে লোহা গলানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসার অবস্থা
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সাব্বিরের শরীরের ৩৫ শতাংশ ও তোফাজ্জলের ২৩ শতাংশ পুড়ে গেছে। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। অন্যদিকে মাজেদের শরীরের ১ শতাংশ পুড়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।



