সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে দশমাইল পুলিশ ফাঁড়ির সামনে (ইপিজেড, গারো ডাংগি ব্রিজ সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন আমেনা-বাকি রেসিডেনন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ও আহনাদ তহমিদ রিয়াদ (১৮)। তারা সম্পর্কে বন্ধু ছিলেন।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। দশমাইল পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাবির খালেদ নিহত হন। রিয়াদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
দশমাইল হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মোহন্ত বলেন, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও মোটরসাইকেল থানা হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আবেদন করলে দ্রুত মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



