গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর বেদগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চার জন নিহত হন।

উদ্ধার ও হাসপাতালে নেওয়া

ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১২ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু এবং তিন জন পুরুষ রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিদর্শন ও তদন্ত

দুর্ঘটনার পর গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক আরিফ উজ জামান ও পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ