ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে নিয়োগ, আবেদন চলছে
ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে নিয়োগ, আবেদন চলছে

ট্রাস্ট ব্যাংক পিএলসি তাদের রিটেইল ব্যাংকিং সার্ভিসেস কমিউনিকেশন (এসও-পিও) বিভাগে ‘অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

বিভাগের নাম: রিটেইল ব্যাংকিং সার্ভিসেস কমিউনিকেশন (এসও-পিও)। পদের নাম: অফিসার। পদসংখ্যা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মক্ষেত্র ও বেতন

কর্মক্ষেত্র অফিস। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। বয়সসীমা উল্লেখ নেই।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে ট্রাস্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ তারিখ ৭ জুলাই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ