স্বামীর চেয়ে বেশি ভালোবাসার কথা শুনে শাহরুখের বুদ্ধিদীপ্ত জবাব
স্বামীর চেয়ে বেশি ভালোবাসায় শাহরুখের রসিক জবাব

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও প্রমাণ করলেন তাঁর রসবোধ আর বুদ্ধিদীপ্ত উত্তরের জুড়ি নেই। সম্প্রতি ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এক নারী ভক্ত তাঁকে বলেন, ‘আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।’ জবাবে শাহরুখ এমন মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শাহরুখের রসিক জবাব

অনুষ্ঠানের একপর্যায়ে ওই নারী ভক্ত শাহরুখকে উদ্দেশ করে তাঁর ভালোবাসার কথা জানান। হেসে জবাবে শাহরুখ বলেন, ‘আরে এসব তো আমাকে একান্তে বললেই পারতেন!’ শাহরুখের এই রসিকতায় পুরো মিলনায়তনে হাসির রোল পড়ে যায়। এরপর তিনি গম্ভীর হয়ে ভক্তের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘আমি জানি, এটা বলার একটি ধরনমাত্র। আপনার অনুভূতি আমি বুঝতে পারছি, আর আমি নিশ্চিত, আপনার স্বামীও তা বুঝবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনার স্বামীকেও ভালোবাসি, আপনার পুরো পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।’

সামাজিক মাধ্যমে প্রশংসা

শাহরুখের এই সংযত ও রসিক জবাব দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর উপস্থিত বুদ্ধি ও পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতার প্রশংসা করছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের এই জবাব ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত শাহরুখ

কাজের ক্ষেত্রে বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর নতুন অ্যাকশনধর্মী ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর মেয়ে সুহানা খানের। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি চলতি বছরের বড় দিনে মুক্তি পাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ