আরএফএল গ্রুপে চাকরি, থাকছে আবাসন সুবিধা
আরএফএল গ্রুপে চাকরি, থাকছে আবাসন সুবিধা

আরএফএল গ্রুপ তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ১৩ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

  • প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
  • পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
  • বিভাগ: প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স
  • লোকবল নিয়োগ: ১০ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা প্রয়োজন। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স ২২ বছর।

কর্মস্থল ও বেতন

কর্মস্থল হবে নরসিংদীতে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য সুবিধা

নিয়োগপ্রাপ্তরা ৬ মাসের প্রবেশন পিরিয়ড শেষে বেতন পর্যালোচনা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির টাকা নগদায়ন এবং প্রাণ-আরএফএল-এর আউটলেটগুলিতে ছাড়সহ ক্রেডিটে ক্রয়ের সুবিধা পাবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ১৩ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ