ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ফিল্ড টিম লিডার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি গত ৮ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু করেছে এবং আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
ফিল্ড টিম লিডার পদে শিক্ষাগত যোগ্যতা হিসেবে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা, বিশেষ করে মাইক্রোসফট অফিস স্যুট (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) সম্পর্কে ভালো জ্ঞান আবশ্যক।
কর্মস্থল ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে কক্সবাজার। চাকরির ধরন ফুলটাইম। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া চিকিৎসা বীমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। পদসংখ্যা নির্ধারিত নয়। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৩ জুলাই ২০২৬। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।



