নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বৃহস্পতিবার, ৯ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। বিভাগ: ইন্টারনাল অডিট। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: বিবিএ বা স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে মোবাইল মানি প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, ডিজিটাল ওয়ালেট এবং টেলিকম ও ব্যাংকিং ব্যবস্থার সমন্বিত কার্যক্রম সম্পর্কে ধারণা। অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
কর্মস্থল ও সুবিধা
চাকরির ধরন ফুলটাইম। কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা এবং বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নগদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০২৬।



