মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ডেপুটি হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। পদের নাম: ডেপুটি হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন। পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: এসএমই ও কৃষি ঋণ, ঋণ ঝুঁকি মূল্যায়ন এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো জ্ঞান। অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর।
প্রার্থীর ধরন ও বয়সসীমা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল ও বেতন
কর্মস্থল: ঢাকা। বেতন: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৬।



