স্নাতক পাসেই ম্যানেজার নেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০
স্নাতক পাসেই ম্যানেজার নেবে মিনিস্টার, পদ ২০

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কমার্শিয়াল বিভাগে ‘শোরুম ম্যানেজার’ পদে ২০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৬ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক, স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ থেকে সর্বোচ্চ ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। আবেদনকারীর বয়স ২৬ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা ফুল-টাইম ভিত্তিতে কাজ করবেন। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া দেশের যেকোনো জেলায় দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠান: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
  • বিভাগ: কমার্শিয়াল
  • পদ: শোরুম ম্যানেজার
  • পদসংখ্যা: ২০
  • চাকরির ধরন: বেসরকারি, ফুল-টাইম
  • প্রার্থীর ধরন: পুরুষ
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/ডিপ্লোমা
  • অভিজ্ঞতা: ২-৬ বছর
  • বয়স: ২৬-৩৮ বছর
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • আবেদন শুরু: ৮ জুলাই ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট ২০২৬
  • আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ