যমুনা গ্রুপ তাদের ফ্ল্যাগশিপ আউটলেট বিভাগে এসবিইউ (সিনিয়র বিজনেস ইউনিট) প্রধান পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২ জুলাই ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২৮ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ। পদের নাম: এসবিইউ প্রধান। বিভাগ: ফ্ল্যাগশিপ আউটলেট। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। এছাড়া ব্যবসায়িক ইউনিট ব্যবস্থাপনা বা আউটলেট ব্যবস্থাপনায় দক্ষতা এবং আর্থিক ও মুনাফা ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা ও বয়সসীমা
প্রার্থীদের কমপক্ষে ৩ থেকে ৭ বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা উল্লেখ নেই, তাই সব বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়েই আবেদনের যোগ্য।
কর্মস্থল ও বেতন
কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে। মাসিক বেতন ২৫,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে যমুনা গ্রুপের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময় ২৮ জুলাই ২০২৬।



