জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদের নিয়োগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৪র্থ থেকে ২০তম গ্রেডে মোট ৫৭টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে ৯ জুলাই ২০২৬ থেকে।

পদের তালিকা ও বেতন স্কেল

একাডেমিতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পরিচালক পদে ২টি, যুগ্ম পরিচালক পদে ১টি, উপপরিচালক পদে ১টি, সহকারী পরিচালক পদে ৫টি, সহকারী প্রোগ্রামার পদে ১টি, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ১টি, মেডিক্যাল অফিসার পদে ১টি, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২টি, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে ২টি (পুরুষ-১, মহিলা-১), কারিগরি প্রশিক্ষক পদে ৫টি, সহকারী ফার্ম ম্যানেজার পদে ৪টি, ব্যক্তিগত সহকারী (মহাপরিচালকের জন্য) পদে ১টি, হোস্টেল সুপার পদে ১টি, সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার পদে ১টি, মূল্যায়ন সহকারী পদে ১টি, গবেষণা সহকারী পদে ২টি, প্রশিক্ষণ সহকারী পদে ২টি, স্টোরকিপার পদে ১টি, হিসাব সহকারী পদে ১টি, মাঠ সহকারী পদে ২টি, সহকারী হোস্টেল সুপার পদে ১টি, রিসার্চ ইনভেস্টিগেটর পদে ২টি, সেলসম্যান (পুরুষ) পদে ১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫টি, অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান পদে ১টি এবং অফিস সহায়ক পদে ১০টি পদ রয়েছে।

বেতন স্কেল: গ্রেড-৪ (৫০,০০০-৭১,২০০ টাকা), গ্রেড-৫ (৪৩,০০০-৬৯,৮৫০ টাকা), গ্রেড-৬ (৩৫,৫০০-৬৭,০১০ টাকা), গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা), গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা), গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা), গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা), গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০ টাকা), গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা), গ্রেড-১৮ (৮,৮০০-২১,৩১০ টাকা) এবং গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা ও আবেদনের নিয়ম

১ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ নং পদের (পরিচালক) জন্য সর্বোচ্চ বয়স ৪৫ বছর, ২ নং পদের (যুগ্ম পরিচালক) জন্য ৪০ বছর এবং ৩ নং পদের (উপপরিচালক) জন্য ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি: ১ থেকে ১১ নম্বর পদের জন্য ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ), ১২ থেকে ২৫ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ২৬ থেকে ২৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ: ৯ জুলাই ২০২৬, সকাল ১০টা। আবেদনের শেষ তারিখ: ৮ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।

উল্লেখ্য, যেসব আবেদনকারী ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।