জাগরণী চক্র ফাউন্ডেশনে বড় নিয়োগ
বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন সম্প্রতি এক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মোট ১১০৪টি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
পদসমূহের বিবরণ
১. জোনাল ম্যানেজার
পদসংখ্যা: ৪টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। ঋণ কর্মসূচিতে ২ বছর জোনাল ম্যানেজার বা সমপদে (কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার অভিজ্ঞতা) দায়িত্ব পালনসহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৭৪,৩২৪ টাকা। বয়সসীমা: অনূর্ধ্ব ৪৮ বছর।
২. শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ১০০টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিওর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন (৬ মাস) বেতন ৪০,০০০ টাকা, শিক্ষানবিশকাল শেষে ৫০,০৭০ টাকা। বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর।
৩. শাখা হিসাবরক্ষক
পদসংখ্যা: ১০০টি। শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/ফাইন্যান্সে স্নাতকোত্তর। এনজিওতে হিসাবরক্ষকের কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার। শিক্ষানবিশকালীন (৬ মাস) বেতন ৩০,০০০ টাকা, শিক্ষানবিশকাল শেষে ৩৭,৩৭০ টাকা। বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
৪. অফিসার
পদসংখ্যা: ৮০০টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার মানসিকতা ও মাঠপর্যায়ে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায়ের মানসিকতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন (৬ মাস) বেতন ২৭,০০০ টাকা, শিক্ষানবিশকাল শেষে ৩৩,৫৭৫ টাকা। বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
৫. পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ১০০টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। বেতন: ১৫,০০০ টাকা। বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের ওপর পদের নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা। ৪ ও ৫ নম্বর পদে আবেদন ফি প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ
২৫ জুলাই ২০২৬।



