পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিট ‘মিডওয়াইফ’ পদে ৪৩ জন নারীকে নিয়োগ দেবে। চুক্তিভিত্তিক এই পদে বেতন ৪০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
প্রার্থীকে নারী হতে হবে এবং দেশের যেকোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে। আবেদনের বয়সসীমা ১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অফলাইনে। নির্ধারিত ফরম পূরণ করে পাঠাতে হবে পরিচালক, এমসিএইচ-সার্ভিসেস ইউনিট ও সভাপতি, মিডওয়াইফ নিয়োগ কমিটি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায়। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সময়সূচি
আবেদন শুরু হয়েছে ২৭ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। শেষ তারিখ ৭ জুলাই ২০২৬ বিকেল ৪টা।



