সিটি ব্যাংকে রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ২৭ জুন
সিটি ব্যাংকে রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ

সিটি ব্যাংক পিএলসি তাদের এসএমই ও স্মল বিজনেস বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার পদে প্রার্থী নেবে। নির্ধারিত পদ সংখ্যা নেই।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এক বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। সর্বনিম্ন বয়স ২৪ বছর হতে হবে। কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে।

বেতন ও সুবিধা

বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৭ জুন, ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ