প্রাণ গ্রুপের ফিড সেলস বিভাগে রিজিওনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার (২০ জুন) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ। পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার। বিভাগ: ফিড সেলস। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা এমবিএ। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে পোল্ট্রি, মাছ, গবাদি পশু এবং পশুখাদ্যের বাজার সম্পর্কে ভালো জ্ঞান, ঋণ নিয়ন্ত্রণ এবং আদায় ব্যবস্থাপনায় দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর।
চাকরির ধরন ও অন্যান্য শর্ত
চাকরির ধরন ফুলটাইম। কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই। বয়সসীমা ২৮ থেকে ৪২ বছর। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ আরও অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬।



