বুয়েটে ৩৩ প্রভাষক পদে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ
বুয়েটে ৩৩ প্রভাষক পদে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩৩টি। প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

চাকরির বিবরণ

পদের নাম: লেকচারার

  • পুরকৌশল বিভাগ (৪টি পদ): সাক্ষাৎকার ৩০ জুন ২০২৬, সকাল ৯টা ৩০ মিনিট।
  • তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (৩টি পদ): সাক্ষাৎকার ৩০ জুন ২০২৬, সকাল ১০টা ৩০ মিনিট।
  • ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি পদ): সাক্ষাৎকার ৩০ জুন ২০২৬, বেলা ১১টা ১৫ মিনিট।
  • কেমিকৌশল বিভাগ (১টি পদ): সাক্ষাৎকার ৩০ জুন ২০২৬, বেলা ১১টা ৪৫ মিনিট।
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (৬টি পদ): সাক্ষাৎকার ১ জুলাই ২০২৬, সকাল ৯টা ৩০ মিনিট।
  • যন্ত্রকৌশল বিভাগ (৪টি পদ): সাক্ষাৎকার ১ জুলাই ২০২৬, সকাল ১০টা ৩০ মিনিট।
  • বস্তু ও ধাতব কৌশল বিভাগ (১টি পদ): সাক্ষাৎকার ১ জুলাই ২০২৬, বেলা ১১টা ৩০ মিনিট।
  • নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (১টি পদ): সাক্ষাৎকার ১ জুলাই ২০২৬, বেলা ১১টা ৪৫ মিনিট।
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (৪টি পদ): সাক্ষাৎকার ৪ জুলাই ২০২৬, সকাল ৯টা ৩০ মিনিট।
  • নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ (২টি পদ): সাক্ষাৎকার ৪ জুলাই ২০২৬, সকাল ১০টা ৩০ মিনিট।
  • বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (২টি পদ): সাক্ষাৎকার ৪ জুলাই ২০২৬, বেলা ১১টা।
  • পানিসম্পদ কৌশল বিভাগ (২টি পদ): সাক্ষাৎকার ৪ জুলাই ২০২৬, বেলা ১১টা ৩০ মিনিট।
  • পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট (২টি পদ): সাক্ষাৎকার ৪ জুলাই ২০২৬, দুপুর ১২টা।

বেতন স্কেল

সব পদের জন্য বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্রসহ (১৭ সেট) সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম (REG-2) ও শিক্ষক পদের RQ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (regoffice.buet.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।

আবেদন ফি

আবেদন ফি ৬০০ টাকা।

বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।