ব্র্যাক ব্যাংকে অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ১২ জুলাই
ব্র্যাক ব্যাংকে অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ

ব্র্যাক ব্যাংক পিএলসি ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি। বিভাগের নাম: এমপ্লয়ী রিলেশনস। পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার। পদসংখ্যা: নির্ধারিত নয়। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়। কর্মস্থল: যে কোনো স্থান, তবে নির্বাচিত প্রার্থীদের ঢাকায় কর্মরত থাকার মানসিকতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১২ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ