বাংলাদেশ শিপিং করপোরেশনে ১৬ পদের নিয়োগ, আবেদন ২১ জুন পর্যন্ত
বাংলাদেশ শিপিং করপোরেশনে ১৬ পদের নিয়োগ, আবেদন ২১ জুন পর্যন্ত

বাংলাদেশ শিপিং করপোরেশনে ২ ক্যাটাগরির পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: মাস্টার

  • পদসংখ্যা: ০৮
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট।
  • বেতন স্কেল: ৮৪,০০০-১,৩০,৭১০ টাকা।

২. পদের নাম: চিফ ইঞ্জিনিয়ার

  • পদসংখ্যা: ০৮
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মেরিন ইঞ্জিনিয়ার অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট।
  • বেতন স্কেল: ৮৪,০০০-১,৩০,৭১০ টাকা।

বয়সসীমা

২১ জুন ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৫২ বছর।

আবেদনের নিয়ম

নির্ধারিত আবেদন ফরম পূরণ করে হার্ড কপি অথবা সফট কপি (সংযুক্তিসহ) [email protected] (cc to [email protected]) ই-মেইলে পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং বিএসসির ওয়েবসাইটে www.bsc.gov.bd পাওয়া যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের ঠিকানা

মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল), বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম।

আবেদন ফি

২০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

২১ জুন ২০২৬।

নির্দেশনা

২৪ এপ্রিল ২০১৯, ১০ মার্চ ২০২০ ও ২১ আগস্ট ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বিস্তারিত দেখুন https://tinyurl.com/3pft5kd2 এই ঠিকানায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ