বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১৪৬০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১৪৬০ পদে নিয়োগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (পবিস) ১ হাজার ৪৬০টি পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬।

পদের বিবরণ

পদের নাম: মিটার রিডার কাম-মেসেঞ্জার। পদসংখ্যা: ১,৪৬০ (কম বা বেশি হতে পারে)। নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন ও বয়সসীমা

বেতন-ভাতা: ১৪,৭০০ টাকা। বয়সসীমা: ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম ও ফি

অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি: ২২৩ টাকা। আবেদন শুরু: ৭ জুলাই ২০২৬, সকাল ১০টা। আবেদন শেষ: ২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

অতিরিক্ত নির্দেশনা

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০,০০০ টাকা জমা দিতে হবে। ১৪ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যেসব প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ