কর কমিশনারের কার্যালয়ে ১২২ জনের নিয়োগ, আবেদন শুরু ৭ মে
কর কমিশনারের কার্যালয়ে ১২২ জনের নিয়োগ, আবেদন শুরু ৭ মে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- কুষ্টিয়া। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে মোট ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হবে ৭ মে ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং চলবে ৩ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।

যোগ্যতা ও শর্ত

শুধুমাত্র কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার স্থায়ী প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীর বয়স ৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদের বিবরণ

  • কম্পিউটার অপারেটর: ১টি পদ, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • প্রধান সহকারী: ২২টি পদ, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • উচ্চমান সহকারী: ২২টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৭টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • অফিস সহায়ক: ২৭টি পদ, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন ফি

১ থেকে ৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এবং আবেদন করতে কর কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আবেদনের শেষ সময় ৩ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ