সেতুতে ১৯৭ পদে নিয়োগ, আবেদন ১০ মে পর্যন্ত
সেতুতে ১৯৭ পদে নিয়োগ, আবেদন ১০ মে পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু (SETU) একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৯৭টি পদে জনবল নেবে। ধূমপায়ী ও মাদকাসক্ত প্রার্থীদের আবেদন না করতে বলা হয়েছে।

পদের বিবরণ

১. সমন্বয়কারী

পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: ৮১,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।

২. জোনাল ব্যবস্থাপক

পদসংখ্যা: ৪। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ৫৭,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৬৪,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. আঞ্চলিক ব্যবস্থাপক

পদসংখ্যা: ৬। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। পাঁচ থেকে সাতটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ৪৩,২০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৫০,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।

৪. সহ-অভ্যন্তরীণ নিরীক্ষক

পদসংখ্যা: ৫। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বাণিজ্য বা সিএসিসি। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

৫. শাখা ব্যবস্থাপক (পদসংখ্যা: ৩০)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

৬. শাখা ব্যবস্থাপক (পদসংখ্যা: ৫০)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: শিক্ষানবিশ সময়ে ২৭,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩২,০০০ টাকা। বয়স: ২৮ থেকে ৩৫ বছর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৭. ফিল্ড অফিসার

পদসংখ্যা: ১০০। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। অভিজ্ঞতা প্রযোজ্য নয়। বেতন: শিক্ষানবিশ সময়ে ২৩,৪০০ টাকা এবং নিয়মিতকরণের পর ২৮,০০০ টাকা। বয়স: ২৫ থেকে ৩৫ বছর।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, সেতু, বীরনিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০ ঠিকানায় সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • পূর্ণ জীবনবৃত্তান্ত
  • সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • জাতীয় পরিচয়পত্রসহ সব সনদের কপি
  • মুঠোফোন নম্বর

নির্দেশনা ও শর্ত

  1. শিক্ষানবিশ সময় ছয় মাস।
  2. নিয়মিতকরণের পর ১০ শতাংশ সিপিএফ, বিমা, আনুতোষিকসহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।
  3. অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার এবং বয়সসীমা শিথিলযোগ্য।
  4. বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য।
  5. চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে।
  6. চাকরিতে যোগদানের সময় ২০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ মে ২০২৬।