এসএসসি পাসে আড়ংয়ে লিফট অপারেটর পদে চাকরির সুযোগ
এসএসসি পাসে আড়ংয়ে লিফট অপারেটর পদে চাকরি

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং এসএসসি পাস প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি লিফট অপারেটর পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা ১০ জুন থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আড়ং। পদের নাম: লিফট অপারেটর। চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি চাকরি)। কর্মস্থল: ঢাকা। পদসংখ্যা: নির্ধারিত নয়। আবেদন পদ্ধতি: অনলাইন। আবেদন শুরু: ১০ জুন ২০২৬। আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬।

যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: দায়িত্ব পালনে দক্ষতা ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। বয়সসীমা: উল্লেখ নেই। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন ও সুবিধা

নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন পাবেন। পাশাপাশি থাকবে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমাসহ অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ