৮২ হাজার টাকা বেতনে সিনিয়র অফিসার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ
৮২ হাজার টাকা বেতনে সিনিয়র অফিসার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ

বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ তাদের কমিউনিকেশন বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম

কেয়ার বাংলাদেশ

পদের বিবরণ

  • বিভাগ: কমিউনিকেশন
  • পদ: সিনিয়র অফিসার
  • পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা

গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান অথবা এগুলোর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিজ্ঞতা

ন্যূনতম ৪ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

চাকরির ধরন ও শর্ত

  • চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
  • বয়সসীমা: উল্লেখ নেই
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
  • কর্মস্থল: ঢাকা

বেতন ও অন্যান্য সুবিধা

মাসিক বেতন ৮২,৩৫০ টাকা। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি নগদায়ন, জীবন ও স্বাস্থ্য বীমা, দিবাযত্ন কেন্দ্র সুবিধা এবং কর্মজীবী মায়েদের জন্য বিশেষ সুবিধা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ১৩ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ