ঢাকা ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শুরু ৯ জুন
ঢাকা ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শুরু ৯ জুন

ঢাকা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিটেল সেলস বিভাগে, বিশেষ করে ক্রেডিট কার্ড, হোম লোন ও অটো লোন ব্যবসায় উন্নয়নের জন্য ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। এই পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: ম্যানেজার। বিভাগ: রিটেল সেলস (ক্রেডিট কার্ড, হোম লোন ও অটো লোন)। পদসংখ্যা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য যোগ্যতা

ক্রেডিট কার্ড, হোম লোন ও অটো লোন ব্যবসা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা

প্রার্থীদের ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন ও কর্মস্থল

এটি একটি ফুলটাইম চাকরি। কর্মস্থল ঢাকা।

বেতন ও সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন শুরু হয়েছে ৯ জুন ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীরা ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রার্থীদের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ